ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ভেড়ামারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


ভেড়ামারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ভেড়ামারা: আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয় ভেড়ামারা উপজেলা পরিষদের হলরুমে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান, বিশেষ অতিথি: পার্টনার প্রকল্প মনিটরিং সিনিয়র অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।
স্বাগত বক্তদেন ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা, সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, ভেড়ামারা উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, ভেড়ামারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস সহ আমন্ত্রিত অতিথিরা।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৩:১১   ২১০ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ