ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় সংবাদ সম্মেলন করে মাছ ঘাটের নাম পরিবর্তন

হাতিয়ায় সংবাদ সম্মেলন করে মাছ ঘাটের নাম পরিবর্তন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫


হাতিয়ায় সংবাদ সম্মেলন করে মাছ ঘাটের নাম পরিবর্তন

নোয়াখালী: হাতিয়া উপজেলায় সংবাদ সম্মেলন করে মাছ ঘাটের নাম পরিবর্তন করেছে সুর্যমুখী মাছ ব্যবসায়ীরা। রোববার বিকেলে উপজেলা সদর ওছখালীতে ষ্টার চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষনা দেন মাছ ব্যবসায়ী সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ব্যবসায়ী নেতা সুমন তালুকদার বলেন,তাদের ঘাটের পূর্বের নাম ছিল ফজলুল আজিম মাছ ঘাট। সকল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ নাম পরিবর্তন করে হাতিয়া ফিসারীজ ঘাট রাখা হয়েছে। হাতিয়ার সাবেক সংসদ প্রকৌশলী ফজলুল আজিম এর নামে এই ঘাটটি দুই মাস আগে উদ্বোধন করা হয়। গত দুদিন আগে এখানে আনুষ্ঠানিক ভাবে মাছ বেচাকেনা শুরু করা হয়।

কিন্তু ফজলুল আজিম এর পক্ষ থেকে তার নামে কোন ঘাট না করার জন্য বলা হয়। ফজলুল আজিমের আপত্তির কারণে অদ্য ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে মাছ ঘাটের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করেন। নতুন নাম দেওয়া হয় হাতিয়া ফিশারিজ ঘাট। এর অবস্থান বুড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সূর্যমুখী বাজারের দক্ষিণ পাড়।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া ফিশারীজ ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিন উল্যাহ রাসেল, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন, কোষাধ্যক্ষ- নিজাম উদ্দিন, মৎস্য ব্যবসায়ী সুমন তালুকদার, রহিম উদ্দিন, শাহাব উদ্দিন, মো. ওসমান, রুবেল উদ্দিন রনি, মো. আরিফ উদ্দিন,প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম,সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন সহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২৫   ২৬১ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ