ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় পুকুরে দেখা মিলল কুমিরের

হাতিয়ায় পুকুরে দেখা মিলল কুমিরের


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


হাতিয়ায় পুকুরে দেখা মিলল কুমিরের

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাড়ির পুকুরে দেখা মিলল বিশাল আকৃতির একটি কুমিরের। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাসুদ শরীফের বাড়ির পুকুরে দেখা মেলে এ কুমিরের। খবর পেয়ে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ও এলাকাবাসী ভিড় করেন সেখানে। খবর পেয়ে বন বিভাগের লোকজন এলেও কুমিরটি দেখে চলে গেছে।

এলাকাবাসী জানান, পুকুরপাড়ে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। তবে কুমিরটি কোথা থেকে এসেছে বা কীভাবে পুকুরে এলো, সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। এদিকে কুমির আতঙ্কে রাতভর পাহারা বসিয়েছেন স্থানীয় যুবকরা। শিশু ও বৃদ্ধদের পুকুরের ধারে যেতে নিষেধ করা হয়েছে।

পুকুরের মালিক মাসুদ শরীফ বলেন, তিন দিন আগে একজন প্রতিবেশী তার রান্নাঘরের পাশে একটি কুমির দেখতে পান। তারপর তারা লাঠিসোঁটা নিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে । কিন্তু কুমিরটির বিশাল আকৃতি দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। আশপাশের সবাইকে সতর্ক করেন।

তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যায় আমার স্ত্রী পুকুরে কুমিরটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি ফায়ার সার্ভিস ও বন বিভাগকে জানালে তারা এসে দেখে গেলেও উদ্ধার করতে পারেনি। কুমির উদ্ধার করা তাদের কাজ নয় বলে তারা চলে যায়।
মাসুদ শরীফ বলেন, প্রথমে কেউ বিষয়টি বিশ্বাস না করলেও পরে একাধিক ব্যক্তি কুমিরটি দেখার কথা নিশ্চিত করেন। পুকুরের পানি থেকে মাথা ও পিঠ তুলে কয়েকবার ভেসে উঠতেও দেখা যায় কুমিরটিকে। রাতভর আমরা আতঙ্কে কাটিয়েছি।

আরেক স্থানীয় বাসিন্দা আবদুল হালিম বলেন, প্রথমে ভাবছিলাম গুজব। কিন্তু বিকেলের দিকে নিজের চোখে দেখে অবাক হয়ে যাই। ওটা আসলেই একটা বড় কুমির। আমরা এখন আতঙ্কে আছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে।

হাতিয়া উপকূলীয় বন বিভাগের নলচিরা রেঞ্জের বিট অফিসার আরিফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে বিকেলে গিয়েছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ভালোভাবে দেখতে পারিনি। আজ আবারও আমরা সেখানে যাব এবং এটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি। অনেকেই আমাকে বলেছেন। কেউ বলছেন কুমির আবার কেউ বলছেন কুমির সদৃশ। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০৭   ২৪৩ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ