ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » র‍্যাবকে পিটিয়ে পালিয়ে যাওয়া আসামী হাতিয়ায় আটক

র‍্যাবকে পিটিয়ে পালিয়ে যাওয়া আসামী হাতিয়ায় আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫


র‍্যাবকে পিটিয়ে পালিয়ে যাওয়া আসামী হাতিয়ায় আটক

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবিবর (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সাব্বির পাবনায় মাদক সহ আটক হওয়ার পর র‍্যাবের উপর হামলা করে পালিয়ে আসে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার চরকিং জনতা বাজার এলাকা থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ। সাব্বির হোসেন রাহুল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রাহাত্তাপুর গ্রামের মো: হাসেমের ছেলে।
পুলিশ জানায় সম্প্রতি সাব্বিরকে ৩ কেজি গাঁজা সহ আটক করে পাবনা র‍্যাব। তাকে নিয়ে র‍্যাবের সদস্যরা পাবনা জেলা সদরের উদ্দেশ্য রওয়া হলে তার সহকারীরা র‍্যাবের উপর আক্রমণ করে তাকে চিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। প্রযুক্তি ব্যাবহার করে হাতিয়া থানা পুলিশ আজ তাকে আটক করে।
এই বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন সাব্বিরকে আটকের বিষয়টি ঈশ্বরদী থানায় জানানো হয়েছে। পুলিশের একটি টিম হাতিয়ার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। তারা তাকে পাবনার ঈশ্বরদী থানায় নিয়ে যাবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:১৯:১৫   ৫৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ