ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সরকারি সহায়তার চাল নিতে ঘুষ গ্রহনের ভিডিও ভাইরাল

সরকারি সহায়তার চাল নিতে ঘুষ গ্রহনের ভিডিও ভাইরাল


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


সরকারি সহায়তার চাল নিতে ঘুষ গ্রহনের ভিডিও ভাইরাল

পটুয়াখালী: বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের নিবন্ধিত এক হাজার জেলেদের মধ্যে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। প্রত্যকে জেলের নামে দুই মাসে ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার ওই চাল বিতরণ করা হয়। বরাদ্দের ওই চাল নিতে প্রত্যকে জেলেকে ২০০ করে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিষদের উদ্যোক্তা মামুন জেলেদের স্লিপ দিয়ে ২শ করে টাকা নেন। গতকাল শুক্রবার জেলেদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা হয়, ধুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মামুন চেয়ার- টেবিল নিয়ে বসে আছেন। টেবিলের ওপর জেলেদের নামের স্লিপ রাখা। চারপাশে ভির করে আছেন জেলেরা। প্রত্যকে জেলে দুইশ করে টাকা দিয়ে ওই উদ্যোক্তার কাছ থেকে নামের স্লিপ নিচ্ছেন। জেলেদের কাছ থেকে নেওয়া টাকা মামুন তার ব্যাগে রাখছেন। প্রকাশ্য ঘুষ নেওয়ার এমন ভিডিও ভাইরাল হওয়ার পর উপজেলা জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এবিষয়ে জানতে অভিযুক্ত উদ্যোক্তার সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিডিও ভাইরালের পর অনেকটা গা ঢাকা দিয়েছেন তিনি।
জেলেরা জানান, চাল সরকারি গুদাম থেকে চাল আনতে পরিবহণ খরচ বাবদ এই টাকা নিয়েছেন। টাকা না দিলে চাল দেওয়া হবে না। তাই আমরা টাকা দিয়ে চাল নিয়েছি। ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন,‘ সুষ্ঠুভাবে চাল বিতরণ করেছি। প্রত্যকে জেলেকে নিয়ম অনুযায়ী ৮০ কেজি চাল বিতরণ করেছি। তবে জেলেদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, সে বিষয়টি আমি কিছু জানি না। এবং এর দায়ও আমার না।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫০   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ