ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » তারাকান্দায় পূর্বশত্রুতার জেরে হামলায় নিহত ১

তারাকান্দায় পূর্বশত্রুতার জেরে হামলায় নিহত ১


আব্দুর রউফ,তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


তারাকান্দায় পূর্বশত্রুতার জেরে হামলায় নিহত ১

ময়মনসিংহ: তারাকান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে মো. রফিকুল ইসলাম (৪৮) নামে একজন নিহত হয়েছেন এবং ৪ জন নারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বালিখাঁ ইউনিয়নের পশ্চিম বালিখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মাজেদা খাতুন (৪০), জোছনা খাতুন (৪০), জীবন্নাহার (৪৫) ও জেসমিন (৩৫)। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাজেদা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতের ভাই মফিদুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে জমি ও মাছের ফিসারির পূর্ববিরোধের জেরে রফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের আমিনুল ইসলাম দেওয়ানী (৪৫) গংয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমিনুল ইসলাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়।

তারা রফিকুলকে এলোপাতাড়ি মারধর করে এবং পরে আমিনুল ইসলাম ভল্লম দিয়ে রফিকুলের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাধা দিতে আসা চার নারীকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪৫   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ