ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস শীর্ষক সেমিনার

সুজানগরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস শীর্ষক সেমিনার


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২৮ জুন ২০২৫


সুজানগরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস শীর্ষক সেমিনার

পাবনা: সুজানগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষি বিভাগের এক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ জুন) উপজেলা পরিষদ হলরুমে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর
নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেনের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন,পিএফএস সদস্য ইয়াসমিন খাতুন ও টিপু খান প্রমুখ।

সেমিনারে মোহাম্মদ আলী,এম মনিরুজ্জামান, এম মঞ্জুসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মী ও শতাধিক কৃষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার,পষ্টি খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন জরুরি। পাশাপাশি তারা কৃষকদের দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

কৃষিপণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিতকরণ,বিপণন ব্যবস্থার উন্নয়নের বিষয়টিও তুলে ধরা হয় কংগ্রেসে। প্রধান অতিথির বক্তেব্য পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ বলেন, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই কীভাবে অধিক ফলন ও লাভবান হওয়া যায় সে লক্ষ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। কৃষকদের সঙ্গে কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আজকের মুখোমুখি কর্মশালা তথা পার্টনার কংগ্রেস তারই প্রতিফলন। তিনি কৃষকদেরকে তাদের যে কোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ নিতে আহ্বান জানান।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:০৪:৪৫   ৪৪০ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ