ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বিএনপি নেতার হামলা-মামলার ভয়ে ঘর ছাড়া এক পরিবার

বিএনপি নেতার হামলা-মামলার ভয়ে ঘর ছাড়া এক পরিবার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ২৯ জুন ২০২৫


বিএনপি নেতার হামলা-মামলার ভয়ে ঘর ছাড়া এক পরিবার

নোয়াখালী: হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের নিজের আনুগত্যে না আসায় করা হয় হামলা। আত্মরক্ষায় আশ্রয় নেন প্রতিবেশীর ঘরে। সে ঘরটিও কুপিয়ে তছনছ করে দেওয়া হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগীদের বিরুদ্ধে করা হয় মামলা। মামলার আসামী দেওয়া হয় আশ্রয়দাতাসহ সবাইকে। এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিবারের সবাই। বিএনপি নেতার ছেলের সাথে হাতাহাতির ঘটনার জেরে এ ঘটনা ঘটেছে উপজেলার বুড়িরচর ইউনিয়নে।
মামলার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানাযায়,বুড়িরচর ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করা সেলিম উদ্দিনদের সাথে তার ভাতিজাদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত সোমবার ২৩ জুন বাড়ীতে বিদ্যুতের পিলার বসানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বুড়িরচর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের ছেলে হৃদয় চৌধুরী। হাতাহাতির এক পর্যায়ে হৃদয় চৌধুরী চোয়ালে আঘাত প্রাপ্ত হন।
ঘটনাটি শুনার পর পার্শ্ববর্তী ইসলামিয়া বাজার থেকে নিজাম চৌধুরী লোকজন নিয়ে এসে সেলিমদের উপর হামলা করে। হামলায় মারধরের শিকার হয়ে পরিবারে সকলে এদিক সেদিক ছুটে পালিয়ে যায়। হামলায় জ্ঞান হারিয়ে ফেলে সেলিমের স্ত্রী মরিয়ম বেগম। অজ্ঞান অবস্থায় মরিয়মকে স্বজনরা পার্শ্ববর্তী ঘরে নিয়ে গেলে সেখানেও হামলা করেন নিজাম চৌধুরীর লোকজন। কুপিয়ে তছনছ করা সেই ঘরটিও। এতে প্রতিবেশীরা তাদেরকে আশ্রয় দিতে সম্মত হয়নি। পরে বড় মেয়ের শ্বশুরবাড়ীতে আশ্রয় নেয় সেলিমের পরিবার।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় নিজাম চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী দা হাতে হামলায় অংশগ্রহণ করছেন। উত্তেজিত অবস্থায় তাকে অনেকে শান্ত করার চেষ্টা করছেন।
সেলিম বলেন, তার ভাতিজাদের সাথে তাদের অনেক দিনের বিরোধ। ঘটনার দিন হঠাৎ নিজাম চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী এসে ভাতিজাদের পক্ষ নিয়ে আমাদের সাথে সংঘর্ষে জড়ায়। তাদের হামলায় আমার স্ত্রীসহ পরিবারের কয়েকজন আহত হয়। আমরা তাদের ভয়ে এলাকায় যেতে পারছি না। বাড়ীর পাশে কেহই আমাদেরকে আশ্রয় দিচ্ছেনা। দূরে এক আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নিয়েছি। এদিকে এ ঘটনায় নিজাম চৌধুরী উল্টা আমাদের বিরুদ্ধে মামলা করেন। আসামী করা হয় যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকেও।
সেলিম আরো জানান, তার ভাতিজা মিলাদদের অনেক টাকা পয়সা। এজন্য নিজাম চৌধুরী তাদের পক্ষ নিয়ে দলীয় প্রভাব বিস্তার করে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করছে।
এ ঘটনায় বুড়িরচর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,এই ঘটনার সাথে আমি কোনভাবে জড়িত না। তারা তাদের ঘর কুপিয়ে আমার উপর দায় চাপানোর মিথ্যা অপচেষ্টা করছে। একটি ভিডিওতে তার ছেলে হৃদয়কে ধারালো দা হাতে হামলা করতে দেখা গেছে এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন,এ বিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। এখানে অযথা কাউকে হয়রানি করা হবে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৪১   ৪২৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ