ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় থান কাপড়সহ যুবক আটক

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় থান কাপড়সহ যুবক আটক


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় থান কাপড়সহ যুবক আটক

সুনামগঞ্জ: মধ্যনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ থান কাপড়সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৫টা ৩০ মিনিটে মধ্যনগর সদর ইউনিয়নের শহীদ আয়তুল্লাহ ব্রীজ সংলগ্ন হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহীদ আয়তুল্লাহ ব্রীজের উত্তর-পূর্ব পাশে হাওরের মধ্যে একটি নৌকায় লুকানো অবস্থায় ভারতীয় প্যান্ট তৈরির ১০১ পিস (মোট ১৩১৩ গজ) থান কাপড় জব্দ করা হয়। এ সময় নৌকায় থাকা মো. উমর ফারুক (৩২) নামের এক যুবককে আটক করা হয়।

গ্রেফতারকৃত উমর ফারুক সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. মিলন মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান বলেন, “আটক উমর ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।”

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫১   ৫৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ