ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » খানসামায় তদন্তকারী কর্মকর্তার সামনে প্রধান শিক্ষিকাকে হেনস্থা

খানসামায় তদন্তকারী কর্মকর্তার সামনে প্রধান শিক্ষিকাকে হেনস্থা


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


 

খানসামায় তদন্তকারী কর্মকর্তার সামনে প্রধান শিক্ষিকাকে হেনস্থা

নীলফামারী: খানসামার মধ্য সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা তদন্তকারী কর্মকর্তার সামনে প্রধান শিক্ষিকাকে হেনস্তার সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মধ্য সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকার অভিযোগ সূত্রে জানা যায়, বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক রাখাল চন্দ্র রায় ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানি ও স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। সেই শিক্ষার্থীদের অভিভাবক বিদ‍্যালয়ে আসলে শিক্ষক রাখাল চন্দ্র তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান।

এবিষয়ে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা লম্পট শিক্ষক রাখাল চন্দ্রের বিভাগীয় ব‍্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দিলে বিদ‍্যালয়ের দপ্তরী তরিকুলের সহযোগিতায় লম্পট সহকারি শিক্ষক রাখাল চন্দ্র ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যাভাবে নানান অনিয়মের অভিযোগ দেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মোটা অংকের টাকা দেন।

পরে ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে দিলে তারা বৃহস্পতিবার বিদ‍্যালয় তদন্ত করতে আসলে তাদের উপস্থিতির কথা টের পেয়ে তারা স্থানীয় ভাড়াটিয়া লোকজন এবং পাশ্ববর্তী বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী গোবিন্দপুর রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক
ইব্রাহিম খলিল উত্তর সুবর্ণখুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পশ্চিম গোবিন্দপুর আত্রাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,প্রধান শিক্ষক সুলতানা জামান সেন্টারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকরা তাদের নিজ বিদ‍্যালয় ছেড়ে বেআইনি ও নিয়মবর্হিরভূতভাবে এসে প্রধান শিক্ষিকাকে হেনস্থা করেন এবং প্রধান শিক্ষিকা একপর্যায়ে নিজের জীবন রক্ষার্থে বিদ‍্যালয়ের একটি শ্রেণিকক্ষে ঢুকেন। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির তালুকদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৩:০৬   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ