ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর ‘স্বপ্নধরার’ অফিস উদ্বোধন

নবীনগর ‘স্বপ্নধরার’ অফিস উদ্বোধন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


নবীনগর ‘স্বপ্নধরার’ অফিস উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩/৭/২৫) উপজেলার জল্লা গ্রামে স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সচ্ছ সাহার সভাপতিত্বে ফিতা কেটে কেন্দ্রীয় কার্যালয় উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।

হোপের নির্বাহী পরিচালক এবং নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, দৈনিক কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর থানার সাব ইন্সপেক্টর মো. বখতিয়ার আলম, খন্দকার আইটির কর্ণধার খন্দকার মো. আলমগীর হোসেন সহ স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইফরান আহমেদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শুদ্ধসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

স্বপ্নধরা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় ২০২৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের দুটি শাখার মাধ্যমে ইতিমধ্যে ২৬০০ ব্যাগ রক্তদান করে। তাদের ১১০ জন সদস্যসহ ৫১০০ জন রক্তের ডোনার রয়েছে। অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে অতি দ্রুত রোগীদের নিকট রক্ত পৌঁছে দেওয়া তাদের অঙ্গীকার।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫০   ২৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ