ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ছাত্রের নাক ফাটানো সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ছাত্রের নাক ফাটানো সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫


ছাত্রের নাক ফাটানো সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

পাবনা: চাটমোহরে শিশু শিক্ষার্থীকে চড়থাপ্পড়ে রক্তাক্ত জখম করার অভিযোগে অভিযুক্ত সেই স্কুলের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ওরফে জিয়ার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী তিন সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করে দেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শফিউল হোসেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত- বুধবার সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী সোয়াদ হোসেনকে তুচ্ছ ঘটনায় এলোপাতাড়ি চড়থাপ্পড় মেরে রক্তাক্ত জখম করেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান জিয়া। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়, সেখানে রক্ত বন্ধ না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, শিশুদের সাথে আচরণ হওয়া উচিত শিশুসুলভ। একজন শিক্ষকের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৪৪   ৩৪০ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ