ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে

আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচারণা তুঙ্গে

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় জমে উঠেছে বাজার বণিক সমিতির নির্বাচন। বিভিন্ন প্রার্থীর প্রচারণায় সরগরম এখন উপজেলা সদর। জানা যায়, আগামী ১৯ জুলাই আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অন্যতম প্রার্থী আবুল বাশার শেখ নামের এক সমাজসেবক সবার নজর কেড়েছেন। তিনি চেয়ার মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি নজির মিয়ার পুত্র।

শনিবার (৬ জুলাই) তার পক্ষে আলফাডাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে পাশের উপজেলা বোয়ালমারীর নানান শ্রেণি-পেশার মানুষ চেয়ার মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম মোল্যা, স্থানীয় সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক মানব দর্পণ পত্রিকার সম্পাদক মো. তারিকুল ইসলাম, মধ্যেরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন, স্কুল শিক্ষক মুকুল কুমার বসু প্রমুখ।

স্থানীয়রা জানান, আবুল বাশার শেখ একজন মানবদরদি, ভালো মানুষ। তিনি মানুষের বিপদে সব সময় এগিয়ে যান। তার বাবাও বাজার বণিক সমিতির সভাপতি ছিলেন। এ ব্যাপারে সভাপতি প্রার্থী আবুল বাশার শেখ বলেন, আমি সভাপতি নির্বাচিত হলে আলফাডাঙ্গা বাজারকে আধুনিকায়ন করে গড়ে তুলবো। ব্যবসায়ীদের স্বার্থে তাদের সাথে কথা বলে বিভিন্ন পদক্ষেপ নেব।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:০৬   ১৩৪ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ