ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন সাংবাদিক এম এ আলিম রিপন

সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন সাংবাদিক এম এ আলিম রিপন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


 সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন সাংবাদিক এম এ আলিম রিপন

পাবন: বর্ষসেরা রিপোর্টার-২০২৫ পুরস্কার পেয়েছেন সাংবাদিক এম এ আলিম রিপন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা পদক প্রদান করা হয়। শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্সরুমে দৈনিক সিনসার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এম এ আলিম রিপনের হাতে সেরা রিপোর্টারের এ পদক তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস । বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ¦

মাহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মু. শরিফুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ( অব.) প্রফেসর ইফতেখার মাহমুদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলার সভাপতি পূর্ণিমা ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা। অনুষ্ঠানে এছাড়াও সর্বাধিক সংবাদ প্রেরনের জন্য বার্তা সংস্থা পিপ, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ফজলুল হক মোল্লা, কলাম লেখক ড. মনছুর আলম এবং বিশেষ সংবাদ সরবরাহ করার জন্য খালেদ আহমেদ কে সম্মননা পদক প্রদান করা হয়।

উল্লেখ্য, এম এ আলিম রিপন ১৯৯৯ সালে পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতি পত্রিকায় লেখালেখির মধ্যদিয়ে সাংবাদিকতার হাতেখড়ি নেন। এরপর দৈনিক পাবনার খবর, দৈনিক নতুন বিশ্ববার্তা, জাতীয় দৈনিক সংগ্রাম, দৈনিক আমাদের সময়, দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ, দৈনিক সমকাল, জাতীয় ইংরেজি দি নিউ নেশন পত্রিকার সুজানগর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক যুগান্তর ও ইংরেজি ডেইলি বাংলাদেশ পোষ্ট পত্রিকার সুজানগর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া স্থানীয় সপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করা এবং একাধিকবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) থেকে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করা এম এ আলিম রিপন পেশাদার সাংবাদিক হিসেবে সুজানগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনে সাথেও যুক্ত আছেন । এম এ আলিম রিপন অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এবং মানবিক সাংবাদিকতার জন্য ২০১১ ও ২০১৫ সালে দুইবার (সিএলএস) পুরস্কার অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পুরস্কার লাভ করেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৫১:৩৩   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ