ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নোয়াখালী-৬ আসনে বিএনপিতে প্রার্থীজট জামায়াতে একক

নোয়াখালী-৬ আসনে বিএনপিতে প্রার্থীজট জামায়াতে একক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


 

নোয়াখালী-৬ আসনে বিএনপিতে প্রার্থীজট জামায়াতে একক

 

চট্রগ্রাম: নোয়াখালী-৬ হাতিয়া সংসদীয় আসনে জামায়াত তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপিতে প্রার্থী ঘোষনা না করলেও এ আসনে প্রার্থীজট দেখা যাচ্ছে। প্রায় ৫ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এ আসনের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন। অনেকে এখনও নির্বাচনী প্রচারে না নামলেও ভেতরে-ভেতরে ভোটের প্রস্তুতি নিচ্ছেন। এ ক্ষেত্রে বিএনপির মধ্যে প্রার্থীজট রয়েছে।

উজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ সংসদীয় আসন নোয়াখালী ৬ হাতিয়া। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে এমন ঘোষণার পর থেকেই উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সরব হয়ে উঠেছেন বিএনপি এনসিপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া অনুষ্ঠান, ঈদ শুভেচ্ছা বিনিময়, দরিদ্র সহায়তা, লিফলেট বিতরণসহ নানা কৌশলে ভোটারদের মন জয় করতে সক্রিয় তারা।

এ আসনে বিএনপির রয়েছে সামাজিক ও দলীয় বিভাজন। তবে জামায়াতে ইসলামী নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে। নোয়াখালী ৬ আসনেই তাদের একক প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা না করলেও সম্ভাব্য প্রায় ৫ জন নিজেদের জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে কয়েক মাস ধরে প্রচারনা চালাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই জোরেশোরে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সভা-সমাবেশ করছেন। মাঠ পর্যায়ে এই দুই দলের পাশাপাশি প্রচারের মাঠে আছে এনসিপি,ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর বাইরে অন্য দলের তেমন উল্লেখযোগ্য কোন প্রচার এ উপজেলায় লক্ষ্য করা যাচ্ছে না।

নোয়াখালী ৬ হাতিয়া আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন ৫ জন। তারা হলেন– তিন বারের সফল সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম.বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের,শাখাওয়াত হোসেন শওকত, প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম। এ আসনে জামায়াতের একক প্রার্থী এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। এনসিপির আবদুল হান্নান মাসুদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এ আসনে নাম শোনা যাচ্ছে মাওলানা সফি উল্ল্যাহ আল মোস্তফা। এর বাইরে অন্য দলের কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:০২   ৬২০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ