ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড

অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার বিশরপাশা এলাকা থেকে বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আটক তিন শ্রমিককে মুচলেকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়। আটক শ্রমিকরা হলেন-মো. সুজ সুরুজ মিয়া (৩০), মো. পাভেল মিয়া (৩৫), মো. হৃদয় হোসেন (২৫)।

তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ইঞ্জিনচালিত নৌকার মালিক মো. রইছ মিয়াকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। তিনি নেত্রকোনার জেলার ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা।

রইছ মিয়া ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দিলে তাকে মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে আটক তিন শ্রমিককেও ছেড়ে দেওয়া হয়। এসময় আনুমানিক ১৪০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য সজল সরকারের জিম্মায় রাখা হয়।

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০১:৪৭   ৩১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ