ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জামায়াতের উদ্যোগে ছাগল বিতরণ

সুজানগরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জামায়াতের উদ্যোগে ছাগল বিতরণ


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


সুজানগরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে জামায়াতের উদ্যোগে ছাগল বিতরণ

পাবনা: দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল,স্বাবলম্বী ও হালাল পথে উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের মাঝে বিনামূল্যে এ ছাগল বিতরণ করেন পাবনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অদ্যাপক কেএম হেসাব উদ্দিন। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম ও উপজেলা জামাযাতের সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাসসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর

অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, ইসলামের মূল শিক্ষা মানুষের কল্যাণে কাজ করা এবং দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, যদি এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, তবে সরকারিভাবে এমন কর্মসূচি পরিচালনা করে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। এ সময় তিনি বিতরণকৃত ছাগল পালনের মাধ্যমে এসকল অসহায় পরিবার স্বাবলম্বী হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:০৬:২৭   ২৯৬ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ