ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মা তীরে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ, কৃষক আহত

ভেড়ামারায় পদ্মা তীরে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ, কৃষক আহত


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ৫ জুলাই ২০২৫


ভেড়ামারায় পদ্মা তীরে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ, কৃষক আহত

কুষ্টিয়া: ভেড়ামারা পদ্মা তীরে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। এঘটনায় কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়টা বালুঘাটে এঘটনা ঘটে। তবে যারা এ গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করেই স্পীডবোডে ১০/১২জনের সশস্ত্র সন্ত্রাসী ফিল্মী স্টাইলে কুষ্টিয়ার ভেড়ামারায় রায়টা বালুঘাট এলাকায় এসে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করে। এতে রায়টা ফয়জুল্লাহপুর এলাকার কৃষক আমিরুল ইসলামসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত আমিরুল ইসলামকে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্যে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

বেশ কয়েকদিন ধরেই ভেড়ামারার পদ্মায় বালুবহনকারী নৌকা চলাচলে কৃষিজমিসহ নদীপাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়। এতে বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। এতে ক্ষুব্ধ হন রাজশাহীর আলাইপুর এলাকার কতিপয় বালু ব্যবসায়ী। তারই জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা।

এবিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এরকম একটা ঘটনা ঘটেছে বলে জেনেছি। এতে আহতও হয়েছেন একজন কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে গুলিবর্ষণের ঘটনার পর রায়টা এলাকাবাসীর মধ্যে আতংক সৃষ্টি হয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫১   ২৯০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ