ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে ১২০টি গ্রামে বইপ্রেমীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

নবীনগরে ১২০টি গ্রামে বইপ্রেমীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই ২০২৫


নবীনগরে ১২০টি গ্রামে বইপ্রেমীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: ‘এসো বই পড়ি, পারিবারিক পাঠাগার গড়ি’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০৫ /০৭) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭১ পাঠচক্র ও গণগ্রন্থাগারের উদ্যোগে উপজেলার
উপজেলার ২১ টি ইউনিয়নের ১২০ টি গ্রাম থেকে বাছাই করা ১২০ জন বইপ্রেমীকের হাতে ৭১ পাঠচক্রের পক্ষ থেকে বিনামূল্যে পাঁচ শতাধিক বই বিতরণ করা হয়ছে।

স্হানীয় মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বইপ্রেমীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক বইপ্রেমী মো. মিজানুর রহমান।

৭১ পাঠচক্র’র প্রতিষ্ঠাতা পরিচালক প্রথাবিরোধী লেখক ও নাট্যকার অধ্যক্ষ কামরুল হুদা পথিক এতে সভাপতিত্ব করেন। সাপ্তাহিক নবীনগর এর সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক (বার্তা বিভাগ) শান্ত মাহমুদ, কবি খোন্দকার শাহ আলম,দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার,প্রেসক্লাবের সাবেক মাহাবুব আলম লিটন, নবীনগর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, গৌরাঙ্গ দেবনাথ অপু, সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দীপু, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, কাইতলা কলেজের প্রভাষক জাহিদুল হক জিকো, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, ইংরেজী সাপ্তাহিক দ্য গ্লোবাল নেট সম্পাদক পিয়াল চৌধুরী মিঠু, কালবেলা প্রতিনিধি শাহনূর খান আলমগীর, আবৃত্তিশিল্পী হামিদুল হুদা স্তেভান প্রমুখ।

এ অনুষ্ঠান চলাকালে বই বিতরণের ফাঁকে ফাঁকে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় আবৃত্তি ও কণ্ঠশিল্পীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২০:৩৮   ২২১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ