ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের দুই মাসের জেল

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের দুই মাসের জেল


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫


মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের দুই মাসের জেল

নেত্রকোনা: ছেলে যেন ভালো হয়ে ফেরে, এতটুকুই চাওয়া আমার—মোবাইল কাঁপিয়ে এমন কথাই বললেন মাজেদা আক্তার।
মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আইনের শরণাপন্ন হয়েছেন তিনি। আর সেই অভিযোগেই ছেলে গেলেন কারাগারে। ঘটনাটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আগবগজান গ্রামের। অভিযুক্ত মো. সজীব মিয়া (৩০)।

মাজেদা আক্তার জানান, তার ছেলে সজীব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে পরিবারে চলত চিৎকার-চেঁচামেচি। কখনো গালিগালাজ, কখনো মারধর—নির্যাতনের শিকার হতেন তিনি নিজেই। ছেলের ভয়ে ঘুমাতে পারতাম না। বাঁচার কোনো উপায় ছিল না বলেন চোখ মুছতে মুছতে মাজেদা।

অবশেষে রোববার দুপুরে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন তিনি। পরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদুল হাসান পুলিশের সহযোগিতায় আগবগজান গ্রামে গিয়ে সজীবকে আটক করেন।

এ সময় সজীব মাদক সেবনের কথা স্বীকার করে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন বিচারক। রায় ঘোষণার পর সজীবকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ‘পারিবারিক নির্যাতনের অভিযোগ যাচাই করে ব্যবস্থা নিয়েছি। সমাজে মাদকবিরোধী অভিযানে প্রশাসনের অবস্থান কঠোর।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৯:৫৬   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ