ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চন্দনাইশে পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন




চন্দনাইশে পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

চট্রগ্রাম: চন্দনাইশে আপন বড় ভাই কর্তৃক অবৈধভাবে দখল করে নেওয়া পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন উপজেলার কাঞ্চন নগর এলাকার আবদুল জব্বার চৌধুরীর ছেলে গোলাম ফারুক চৌধুরী।সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাদামতল মোহাম্মদীয়া মার্কেটের দোতলায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ২০০৬ সালে আমাদের পিতা আবদুল জব্বার মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া বিপুল ফসলি জমি, দোকানপাট ও বসতবাড়ি উত্তরাধিকার সম্পত্তির মালিক আমরা ৫ ভাই ও ৪ বোন। গত ১৮ বছর ধরে আমার বড় ভাই গোলাম মওলা চৌধুরী আমার সম্পদ অবৈধভাবে নিজের দখলে রেখে ভোগ করছেন। বাদামতল এলাকায় আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে আমার ক্রয়কৃত ৫ শতক সম্পদও জবর দখল করে রেখেছেন তিনি।

আর্থিক সমস্যার কারণে পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যামতে আমিও আমার ভাই গোলাম রব্বানী চৌধুরী ৩ শতক জায়গা বিক্রি করি এবং উক্ত ৫ শতক নিজ জায়গা বিক্রি করি। উভয় জায়গা আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে। ঐ জায়গায় দোকান আছে যার ভাড়াও তিনি ভোগ করছেন। আমার বিক্রিত সম্পদ প্রবাসী মুজিবুল করিমকে বুঝিয়ে দিতে চাইলে আমার বড় ভাই গোলাম মওলা চৌধুরী থানায় মিথ্যা অভিযোগ করেন এবং বিভিন্নভাবে আমাকে হয়রানি করছেন।

দীর্ঘ দেড় যুগ সমাজের মান্যগণ্য ব্যাক্তিসহ বিভিন্নভাবে চেষ্টার পরও আমার সম্পদ ফেরত না পাওয়ায় বর্তমানে আমি অসহায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জোয়ারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইস্কান্দার মীর্জা, কাঞ্চনাবাদ ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলাম, ব্যবসায়ী মামুনুর রশীদ, আবু খলিল মিস্ত্রি, জাগির হোসেন মিস্ত্রি, শাহ আলম ফকির, লাল মিয়া সওদাগর, জসিম উদ্দিন চৌধুরী, জামাল, সেলিম উদ্দিন, ফজল আহমদ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:০০   ৩০৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ