ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » হরিণাকুণ্ডুতে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক

হরিণাকুণ্ডুতে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক


রাব্বুল হুসাইন, হরিণাকুণ্ডু ( ঝিনাইদাহ )
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


হরিণাকুণ্ডুতে আত্মহত্যা প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক

ঝিনাইদহ: ‘জীবনকে ভালোবাসুন, আত্মহত্যাকে না বলুন’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলার ৬ নং ফলসী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. বজলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নাসরিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা প্রমুখ।

বৈঠকে প্রধান অতিথি উপস্থিত নারীদের আত্মহত্যার নেতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন আত্মহত্যা কোন সমাধান নয়, জীবনকে ভালবাসুন তাহলে দেখবেন সকল সমস্যা একসময় সমাধান হয়ে যাবে। বৈঠক শেষে ফলসী ইউনিয়নের ২০২৫-২০২৬ ভিডাব্লিউবি চক্রে উপকারভোগীদের মাঝে ভিডাব্লিউবি কার্ড বিতরণ করা হয়। প্রধান অতিথি উপকারভোগীদের হাতে এসব কার্ড তুলে দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৭:২৯   ১৪৪ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ