ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, তলিয়ে গেছে বসত বাড়ি

কাউখালীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, তলিয়ে গেছে বসত বাড়ি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


কাউখালীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, তলিয়ে গেছে বসত বাড়ি

পিরোজপুর: কাউখালীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে যাননি তেমন একটা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পানি নিস্কাশনের ব্যবস্হা না থাকায় বৃষ্টির পানিতে রাস্তাঘাট ও বাড়ির আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বর্ষণের ফলে সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছে মহা বিপাকে। বৃষ্টির কারণে মানুষ কাজে যেতে না পারায় ঘরে বসে অলস সময় কাটিয়েছেন।

গত রবিবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । এরপর বৃষ্টির বেগ কিছুটা কমে এলেও সোমবার সন্ধ্যা থেকে বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে। এতে উপজেলা শহরের সড়ক পানিতে নিমজ্জিত হয়। যে ড্রেন রয়েছে তাও পরিষ্কার না থাকায় জলাবদ্ধতা এখানকার নিত্যদিনের সঙ্গী। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পানি নিষ্কাশন না হওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের আশপাশের খালগুলো খনন না করা হলে এই জলাবদ্ধতা থেকে তাদের নিস্তার নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, গত তিন দিন ধরে চলা বৃষ্টি যদি আরো ২/১ দিন স্হায়ী হয় তাহলে সবজি ও পান বরজের অনেক ক্ষতি হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৪:০২   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ