ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই ২০২৫


তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: রাজারহাটে নিখোঁজের একদিন পর তিস্তা নদী থেকে শিশু নাজিমের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ীর সন্নিকটে তিস্তা নদী থেকে রংপুরের ডুবুরি দল নাজিমের মরদেহ উদ্ধার করে। মৃত নাজিম উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের তিস্তার উত্তর তীরবর্তী বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,মঙ্গলবার অন্যান্য দিনের ন্যায় এলাকার শিশুদের সাথে খেলছিল নাজিম। পাশেই নাজিমের মা অন্যান্য মহিলাদের সাথে গল্প করছিলেন। এসময় আকস্মিক সন্তানের কথা মনে পড়লে খুঁজতে নাজিমের পরিবারের লোকজন সহ এলাকাবাসী। শেষে রাতে নিখোঁজ শিশুর সন্ধ্যান চেয়ে মাইকিং করে নাজিমের পরিবার। শেষে অবধি সন্ধান না পাওয়ায় শিশুটি নদীতে পড়তে পারে স্থানীয়দের সন্দেহ হয়। কারণ নাজিমের খেলাধূলার স্থানের পাশেই তিস্তা নদীতে একটি নৌকা বাঁধা ছিলো। প্রায়ই ওই নৌকায় উঠতো নাজিম।

পরে মঙ্গলবার রাতেই রাজারহাট ফায়ার স্টেশনের ইনচার্জ আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি রংপুরের ডুবুরি দলের লিডার কামরুজ্জামানের সঙ্গে কথা বলেন। বুধবার সকালে রাজারহাট ও রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ তত্ত্ববাবধায়নে ডুবুরিরা তিস্তা নদী থেকে নিখোঁজ শিশু নাজিমের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান,ছয় বছর পূর্বে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা মনতাজ আলী নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছেন এবং আজও সন্ধান মিলেনি। একই স্থানে বাবা ও সন্তান নিহতের ঘটনায় নাজিমের বাবা রফিকুল ইসলাম মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।
রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আবু তাহের তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২০:৩২   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ