ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ১১ বছর পর বিএনপির সম্মেলন, ৯ প্রার্থীর লড়াই

কলমাকান্দায় ১১ বছর পর বিএনপির সম্মেলন, ৯ প্রার্থীর লড়াই


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


কলমাকান্দায় ১১ বছর পর বিএনপির সম্মেলন, ৯ প্রার্থীর লড়াই

নেত্রকোনা: দীর্ঘ ১১ বছর পর কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১২ জুলাই শনিবার। এ সম্মেলন ঘিরে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উপজেলা জুড়ে চলছে পোস্টারিং, গেট নির্মাণ, দাওয়াতপত্র বিতরণসহ নানা আয়োজন।

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী এবারের সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশই উপজেলার পরিচিত মুখ, দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও অভিজ্ঞ সংগঠক।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বর্তমান আহ্বায়ক এমএ খায়ের, সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরণ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল এবং দলীয় পরিচিত মুখ শেখ গোলাম মৌলা।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন— বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন মন্ডল, যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল হক এবং যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান ভূইয়া।

দলীয় নেতারা জানান, বিগত এক যুগ ধরে সম্মেলন না হওয়ায় তৃণমূলে একধরনের স্থবিরতা দেখা দিয়েছিল। এবার সেই অচলায়তন ভেঙে নব উদ্দীপনায় দলকে সুসংগঠিত করতে এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। তখন সভাপতি হন এমএ খায়ের এবং সাধারণ সম্পাদক হন আনিছুর রহমান পাঠান বাবুল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আব্দুল মতিন।

আসন্ন সম্মেলনকে সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন আয়োজকরা।

দ্বি বার্ষিকী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উদ্বোধক হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ বক্তা হিসেবে ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ এবং নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের ও সঞ্চালনায় থাকবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল। এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

নেতাকর্মীরা আশাবাদী, নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কলমাকান্দা উপজেলা বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী হয়ে গড়ে উঠবে এবং জাতীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৯:৩৩   ২৫৯ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ