ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন আজ শুক্রবার শেষ হয়েছে। আলোচনায় দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি কেমন হবে, সে বিষয়গুলো উপস্থাপন ও যুক্তিতর্ক হয় এবং বেশ কিছু বিষয়ে উভয় দেশ মোটামুটিভাবে একমত হয়েছে। অবশ্য কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।

ওয়াশিংটনের স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, দ্বিতীয় দিনের আলোচনার উল্লেখযোগ্য দিক হলো, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একান্তে বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে।

গ্রিয়ের ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার সঙ্গে শুল্কবিষয়ক আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়। সেখানে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

প্রেস উইং বার্তায় আরও জানায়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ইতিমধ্যে শুরু হয়েছে। শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা প্রত্যাশা করে, যাতে পরিবেশ প্রতিযোগিতামূলক থাকে। গ্রিয়ের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সরাসরি আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৪০:১৮   ২৩৬ বার পঠিত  | ●   ●







জাতীয় থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর তাগিদ
● জনস্বাস্থ্য ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে গেটস ফাউন্ডেশন সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
● সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত



আর্কাইভ