ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » আন্তর্জাতিক » কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই ২০২৫


কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জানান, নতুন শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং কানাডা পাল্টা পদক্ষেপ নিলে এই হার আরও বাড়ানো হবে।

সপ্তাহজুড়ে ট্রাম্প এরকম ২০টির বেশি দেশকে উদ্দেশ করে এমন চিঠি পাঠিয়েছেন। এসব চিঠির মাধ্যমে তিনি বিভিন্ন দেশের বিরুদ্ধে তার বাণিজ্যযুদ্ধের হুমকি জারি রেখেছেন।

অথচ এর আগেও ট্রাম্প ও কার্নির মধ্যে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। গত ৬ মে কার্নি হোয়াইট হাউজ সফর করেন এবং ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন।

এরপর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলাতেও তারা ফের সাক্ষাৎ করেন, যেখানে ট্রাম্পের কাছে বাণিজ্যযুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানান নেতারা।

বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সব দেশকে আলাদা করে চিঠি পাঠানোর দরকার নেই। আমরা আমাদের শুল্কহার নির্ধারণ করছি। বাকি দেশগুলোকে আমরা জানিয়ে দেব যে, ২০ শতাংশ বা ১৫ শতাংশ—যেটাই হোক, সবাইকে শুল্ক দিতে হবে।

সম্প্রতি তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্রদের ওপরও নতুন শুল্ক আরোপ করেছেন,।

আর/এইচ

বাংলাদেশ সময়: ২২:৩৭:৩৭   ১১৯৭ বার পঠিত  |   







আন্তর্জাতিক থেকে আরও...


কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি
নেপালে বিপর্যয় স্কুল ভেসে গেছে, জঙ্গলে গাছে উঠে বেঁচেছে ৮ বছরের শিশুটি, ফিরল মায়ের কোলে
নেপাল–তিব্বতে হিমবাহ ধস বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকা শতাধিক ব্যক্তিকে উদ্ধারে খননকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা
কিয়েভের কাছে গোলাবারুদের গুদামে রাশিয়ার হামলা, নিহত ৩৭



আর্কাইভ