ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অনিয়মকে নিয়ম বানিয়ে নগদের উদ্যোক্তারা হাতিয়ে নিচ্ছেন টাকা

ভেড়ামারায় অনিয়মকে নিয়ম বানিয়ে নগদের উদ্যোক্তারা হাতিয়ে নিচ্ছেন টাকা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শনিবার, ১২ জুলাই ২০২৫


ভেড়ামারায় অনিয়মকে নিয়ম বানিয়ে নগদের উদ্যোক্তারা হাতিয়ে নিচ্ছেন টাকা

কুষ্টিয়া:ভেড়ামারার গোডাউন মোড়ে অবস্থিত নগদের উদ্যোক্তা সনি টেলিকমের প্রোপাইটার মোঃ শাহিনের বিরুদ্ধে নগদের একজন উদ্যোক্তা হয়েও গ্রাহকের কাছে টাকার বিনিময়ে কাজ করার অভিযোগ উঠেছে। অথচ কাজগুলো ফ্রি ভাবে করে দেয়ার কথা।

নগদ (Nagad) এর একজন উদ্যোক্তা গ্রাহকের কাছ থেকে কোনো ভাবেই টাকা নিতে পারবেন না। নগদ একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এবং এর লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়। নগদ-এর উদ্যোক্তারা মূলত গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল লেনদেন যেমন- টাকা পাঠানো, টাকা উত্তোলন, বিল পরিশোধ ইত্যাদি কাজে সহায়তা করে থাকেন। তাদের কাজ হলো গ্রাহকদের ডিজিটাল লেনদেনে সহযোগিতা করা, কিন্তু সরাসরি গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করা তাদের দায়িত্ব নয়।

ভেড়ামারা নগদের ম্যানেজার শেখ প্রান্ত বলেন, একজন উদ্যোক্তা গ্রাহকের কাছে থেকে মোবাইলের সিম, নগদ একাউন্ট আপডেট, নাম পরিবর্তন, পিন রিসেট এই সংক্রান্ত কাজ করে দিলে কোন রকম চার্জ নিতে পারবে না।

ভেড়ামারার উদ্যোক্তা সনি টেলিকমের প্রোপাইটার মোঃ শাহিন বলেন, আমি একজন শুধুমাত্র দোকানদার। আমি গ্রাহকের কাছে থেকে ২০-৫০ টাকা গ্রাহকের সেবার মাধ্যমে নিয়ে থাকি। পরে নগদ এর অফিসে সনি টেলিকমের সম্বন্ধে জানতে চাইলে বলেন সে নগদের একজন উদ্যোক্তা এবং নগদের শর্ত মেনে তাকে কাজ করতে হবে।
পরবর্তীতে আবার সনি টেলিকমের মোঃ শাহীনকে প্রশ্ন করা হলে তিনি এবার স্বীকার করেন তিনি নগদের একজন উদ্যোক্তা। আরো বলেন আমি গ্রাহকের কাছে থেকে আর টাকা নিব না, আমার ভুল হয়ে গেছে। সনি টেলিকমের মোঃ শাহিন এর বিরুদ্ধে গ্রাহকের সাথে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫৬   ৩৩০ বার পঠিত  |            







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ