ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » মানবাধিকার ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক সেশনে পেশাজীবীদের অংশগ্রহণ

মানবাধিকার ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক সেশনে পেশাজীবীদের অংশগ্রহণ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


মানবাধিকার ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক সেশনে পেশাজীবীদের অংশগ্রহণ

নেত্রকোনা: কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হলো মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (PCC)-এর উদ্যোগে আয়োজিত একটি ওরিয়েন্টেশন কর্মশালা। ।

সোমবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয়কারী কমিটির সভাপতি সাংবাদিক শেখ শামীম। তিনি বলেন, সচেতনতা ছাড়া মানবাধিকার ও পরিবেশ রক্ষা সম্ভব নয়। এ ধরনের আয়োজন এলাকায় ইতিবাচক পরিবর্তন আনবে।

মূল উপস্থাপনা দেন পিসিসির উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস। তিনি মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিতদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং Initiative for Human Rights and Environmental Protection (IHREP) Project, PCC-এর আয়োজনে এই সেশনের উদ্দেশ্য ছিল লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মধ্যে মানবাধিকার ও পরিবেশ ইস্যুতে সচেতনতা সৃষ্টি।

এসময় উপজেলা পিসিসির সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং উপস্থিত ছিলেন। তাঁরা স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদারে তাদের অভিজ্ঞতা ও ভাবনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে কলমাকান্দার বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৩:১৮   ২৩২ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ