ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই ২০২৫


ভেড়ামারায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কুষ্টিয়া: ভেড়ামারা বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদের হল রুমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

এবারের প্রতিপাদ্য হচ্ছে ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম আসিফ সিদ্দিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, ইপিআই জুনিয়াদহ ইউনিয়ন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা: আমিরুল ইসলাম মান্নান, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠান প্রতিবছরের ন্যায় এ বছরেও ছয়টি ক্যাটাগরিতে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এসএসিএম ও শ্রেষ্ঠ সেবা কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন কে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:১৮:০৭   ২৫৯ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ