ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » স্কুল পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন

স্কুল পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


স্কুল পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে মানববন্ধন

খুলনা: পাইকগাছার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ড. মোকারম হোসেনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় খুলনা-পাইকগাছা সড়কের পাশে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির সদস্য সচিব ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) এম এম হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি হিসেবে থাকা আরও দুই সহকারী শিক্ষক এবং এক অফিস সহকারীকে বহিষ্কার করেন সভাপতি। পাশাপাশি, সংশ্লিষ্ট আরও দুই সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়। এর ফলে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যায় আর চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এম হাফিজুর রহমান বলেন, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ছিলেন বহু বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে তিনি গত ১৮ ফেব্রুয়ারি পদত্যাগ করে বিদ্যালয় ত্যাগ করেন। এরপর তৎকালীন সভাপতি শেখ শাহজাহান আলীও পদত্যাগ করেন। তখন ১৭ জন শিক্ষকের মধ্যে ১৪ জনের মতামতের ভিত্তিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়। অথচ আজ কোনো বৈধ কারণ ছাড়াই আমাকে ও সহকর্মীদের বহিষ্কার করা হয়েছে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অভিভাবক গফ্ফার মজলিস, রামানন্দ দাশ, শাহিনুর রহমান, এবং শিক্ষার্থী রিন্তি মনি, বিপাশা বিশ্বাস, সাদিয়া খাতুন, হালিমা খাতুন, সাব্বির আহমেদ, প্রান্তিক মণ্ডল, আকাশ সরদার ও সম্রাট প্রমুখ।

অন্যদিকে,বিদ্যালয়ের সভাপতি ড. মোকারম হোসেন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষকরা বিদ্যালয়ের তিন লাখ টাকার হিসাব দিতে ব্যর্থ হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। তাই তারা শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করাচ্ছেন।
বর্তমানে বিদ্যালয়ে চরম অস্থিরতা বিরাজ করছে এবং দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪০:৫৯   ২৬৩ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ