ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছা পৌরসভার ৬ ওয়ার্ডের বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পাইকগাছা পৌরসভার ৬ ওয়ার্ডের বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


পাইকগাছা পৌরসভার ৬ ওয়ার্ডের বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন


খুলনা:
পাইকগাছা পৌরসভার ৬টি ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাইকগাছা প্রেসক্লাব ভবনে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন ও ভোটগ্রহণ সম্পন্ন হয়। ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের নির্বাচিত করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ৭১ জন করে কাউন্সিলর সদস্য।
ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হলেন:৩নং ওয়ার্ডের সভাপতি পদে আব্দুল করিম, সাধারন সম্পাদক শাহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল গাজী। ৪নং ওয়ার্ডের সভাপতি পদে জাকির হোসেন, সাধারন সম্পাদক তুষার সরদার, সাংগঠনিক সম্পাদক বাবু মণ্ডল। ৬নং ওয়ার্ডের সভাপতি পদে সরদার সুবেহ সাদিক, সাধারন সম্পাদক শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। ৭নং ওয়ার্ডের সভাপতি পদে জি.এম. রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ইব্রাহিম মোল্যা, সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম। ৮নং ওয়ার্ডের সভাপতি পদে কাইয়ুম সরদার, সাধারন সম্পাদক আল-আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান। ৯নং ওয়ার্ডের সভাপতি পদে ওবায়দুল ইসলাম ডালিম, সাধারন সম্পাদক রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক রাজু গাজী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান। সহকারি নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল,সাবেক ছাত্রনেতা প্রভাষক শেখ আবু সাঈদ ও এ্যাড. ইকরামুল হক।

পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। সম্মেলনের উদ্বোধক ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম এমদাদুল হক প্রমুখ। বক্তব্য রাখেন বিএনপি নেতা সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও সরদার মোহর আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় মনিরুজ্জামান মন্টু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে একটি বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং সাংগঠনিক শক্তি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৯   ১৮২ বার পঠিত  |         

----





খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অভিযানে ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা
ভেড়ামারায় অস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ মমিনুল ওরফে সওদাগর গ্রেফতার
ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে সরঞ্জাম জব্দ
ভেড়ামারায় দাফনের ৩ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
পাইকগাছার কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন



আর্কাইভ