ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন ডা. আব্দুল মজিদ

পাইকগাছায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন ডা. আব্দুল মজিদ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫


পাইকগাছায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন ডা. আব্দুল মজিদ

খুলনা: অতি বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন পাইকগাছা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা. মো. আব্দুল মজিদ। মঙ্গলবার (১৫ জুলাই) তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিরাশি, শ্যামনগর ও বারুইডাঙা এলাকার জলাবদ্ধতা কবলিত অঞ্চল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ডা. মজিদ বলেন, আমি যদি মনোনয়ন পেয়ে জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধি হতে পারি এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে পাইকগাছার দীর্ঘমেয়াদী ড্রেনেজ ও জলাবদ্ধতা ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণপদ মন্ডল, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, সুজায়েত হোসেন, প্রধান শিক্ষক বিশাখা রানী মন্ডল, ইউপি সদস্য বদরুল আলম, ফসিয়ার রহমান, লোকমান, অমিত হাসান, রাজ্জাক, আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, টানা ভারী বর্ষণে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। পানির নিচে তলিয়ে গেছে অসংখ্য বসতঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি স্থাপনা। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধারণ। কৃষি, মৎস্য ও নার্সারি খাতে দেখা দিয়েছে কোটি টাকার ক্ষতির আশঙ্কা। এমন দুর্যোগকালে বিএনপি নেতা ডা. মজিদের খোঁজখবর নেওয়া ও পাশে দাঁড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০১   ১২৩ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু
কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা



আর্কাইভ