ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » এসএসসি উত্তীর্ণ ০৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

এসএসসি উত্তীর্ণ ০৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


এসএসসি উত্তীর্ণ ০৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও ০৯ জন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার (১৯/০৭) প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. সুমন মিয়া।

শিক্ষক ও সাংবাদিক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির অভিভাবক সদস্য ও শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম, বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. আমজাদ হোসেন। বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সিনিয়র শিক্ষক খায়রুন নেসা ডেইজী, প্রভাষক আবরার কবির, প্রভাষক আসাদুজ্জামান আরিফ, প্রভাষক জসিম উদ্দিন, প্রভাষক মহিন উদ্দিন খান, শিক্ষক মো. ধন মিয়া, মোস্তফা কামাল, রাফসান আহমেদ প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ০৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:৪৩:৫৫   ২৬৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ