ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা

হাতিয়ায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই ২০২৫


হাতিয়ায় বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলা

নোয়াখালী: হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের কাজির বাজার এলাকায় রিপন চন্দ্র দাস নামে এক বিএনপি নেতার উপর হামলা করছে সন্ত্রাসীরা। এলাকাবাসী দ্রুত আহত রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । শনিবার দুপুরে চরঈশ্বর ইউনিয়নের কাজীর বাজারে এ ঘটনা ঘটেছে।

আহত রিপন চন্দ্র দাস চরঈশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক । তিনি জানান দুপুর সাড়ে বারটার সময় উপজেলা সদর ওছখালী থেকে বাড়ি ফেরার পথে কাজীর বাজারে পৌঁছালে হঠাৎ তার মটর সাইকেলের গতিরোধ করে কামাল মিস্ত্রি ও নবীর ডুবাইয়ের নেতৃত্বে আওয়ামিলীগের ১৫/২০ জনের একদল সন্ত্রাসী । কোন কিছু বুঝে উঠার আগেই লোহার রড়,শাবল,করাত ও হাতুড়ি দিয়ে আঘাত শুরু করে তারা।

এসময় নৌবাহিনীর একটি নিয়মিত টহল গাড়ী এপথ দিয়ে অন্যাত্র যাচ্ছিলেন দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্হানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত কামাল মিস্ত্রি বলেন সরকারি খাস জায়গায় আমি ঘর করার কারনে প্রশাসন তা ভেঙ্গে দেয়। তার কারন আমার ঘর ভেঙে ফেলছে প্রেক্ষীতে আমি রিপন চন্দ্র দাসকে আঘাত করি। নবীর ডুবাই আঘাতের ঘটনা অস্বীকার করে বলেন আমি ঘটনার স্থলে ছিলামনা এবং কামাল মিস্ত্রি রিপনকে আঘাত করেছে এমনটিই শুনেছি। অভিযুক্ত কামাল মিস্ত্রি ও নবীর ডুবাই চরঈশ্বর ইউনিয়নের আওয়ামিলীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান আবদুল আজাদের অনুসারী বলে জানাযায়।

এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম আজমল হুদা বলেন সংবাদ পেয়ে আহত রিপন চন্দ্র দাসকে হাসপাতালে দেখে এসেছি। তার পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:৪৯:১১   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ