ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে নারী সাংবাদিক গ্রেফতার

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে নারী সাংবাদিক গ্রেফতার


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রবিবার, ২০ জুলাই ২০২৫


নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে নারী সাংবাদিক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় সাবিনা ইয়াসমিন পুতুল নামের এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার  রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্টের আগে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার (২০/০৭) তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়।

সাবিনা ইয়াসমিন পুতুল একজন নারীর উদ্যোক্তা নবীনগর বাজারের সমবায় সুপার মার্কেটে একজন ব্যবসায়ী ও দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি এবং নবীনগর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক।

তারই গ্রেপ্তারের খবরে রাতেই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী আনন্দ প্রকাশ করে থানা গেটের সামনে এসে আওয়ামী দোসরদেরকে গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল করে।

সাবিনা ইয়াসমিন পুতুলের পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মীরা এই গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা যায় ,সাবিনা ইয়াসমিন পুতুল নবীনগরে একজন পরিচিত মুখ। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন । গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় এসেছিলেন। ওই নির্বাচনী পোস্টারে তিনি আওয়ামী লীগ নেতাদের ছবি ব্যবহার করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন।

এরপর ‘জনতার ভাইস চেয়ারম্যান’ নামের ফেসবুক পেজ থেকে নিয়মিত নানা বিষয়ে লেখালেখি করতেন। সবশেষ গত সপ্তাহে সাবিনা ইয়াসমিন পুতুল তার ‘জনতার ভাইস চেয়ারম্যান পুতুল’ নামের ফেসবুক পেজটি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিতর্কিত একটি পোস্ট দিয়ে সমালোচিত হন।

পুতুল নিজে একজন আওয়ামী সমর্থক হয়েও বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাকে নিয়মিত মিছিল-সমাবেশে অংশ নিতেও দেখা যায়।

এ ব্যাপারে তার স্বামী প্রবাসী আক্তার হোসেন বলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাসানো হয়েছে,সে বরাবরই ন্যায়ের পক্ষে কথা বলেছে,সে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে শুরু থেকেই জড়িত ছিল অথচ বৈষম্য বিরোধী আন্দোলনের উপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। এটা অন্যায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

এ ব্যাপারে রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ বলেন,তিনি গত একমাস আগেই আমাদের ক্লাব থেকে চলে গেছেন তবে একজন সাংবাদিক হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এন/ আর

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, ৫ আগস্টের আগে উপজেলার শিবপুরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পুতুলের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১২   ৪০৪ বার পঠিত  |            







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ