ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে পুরোনো বাস-ট্রাকের বিরুদ্ধে অভিযান

পটুয়াখালীতে পুরোনো বাস-ট্রাকের বিরুদ্ধে অভিযান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


পটুয়াখালীতে পুরোনো বাস-ট্রাকের বিরুদ্ধে অভিযান

বরিশাল: পটুয়াখালীতে পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (২০ জুলাই) বেলা ১১টা থেকে অভিযান শুরু হয়।
প্রথম দিনের অভিযানে দুপুর ২টা পর্যন্ত তিনটি যাত্রীবাহী বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে শতাব্দী পরিবহনের বাসকে ৬ হাজার, শ্যামলী পরিবহনের বাসকে ৫ হাজার এবং মায়ের দোয়া পরিবহনের বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যেসব যানবাহনে সামান্য ত্রুটি পাওয়া গেছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
দেশজুড়ে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বশাক। এছাড়া উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক নাসিরুল আরেফীন, ট্রাফিক সার্জেন্ট রাসেল রেজা, পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সোলায়মান বাদশাহ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাবুদ্দিন হাওলাদারসহ সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৫৬   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ