ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শিক্ষার্থীরা পেলো ৩০০ গাছের চারা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শিক্ষার্থীরা পেলো ৩০০ গাছের চারা


জেলা প্রতিনিধি ( নীলফামারী )
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শিক্ষার্থীরা পেলো ৩০০ গাছের চারা

রংপুর: নীলফামারী প্রেসক্লাবে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রেসক্লাব প্রাঙ্গণে এবং আশেপাশের এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
সোমবার (২১ জুলাই) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে এ ধরনের সবুজায়ন কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সভাপতি আতিয়ার রহমান, সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নুর আলম, সহ-সাধারণ সম্পাদক সুভাষ বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:০৭   ২২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ