ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চাচার কব্জি কর্তন মামলার বাদীকে মৃত্যুর হুমকি,নিরাপত্তাহীনতায় পরিবার

চাচার কব্জি কর্তন মামলার বাদীকে মৃত্যুর হুমকি,নিরাপত্তাহীনতায় পরিবার


মাহাবুব আলম লিটন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


চাচার কব্জি কর্তন মামলার বাদীকে মৃত্যুর হুমকি,নিরাপত্তাহীনতায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চড়িলাম গ্রামে ভাতিজার হাতে চাচার কব্জি বিচ্ছিন্ন হওয়ার মামলার আসামীরা গ্রেপ্তার না হওয়ায় মৃত্যুর হুমকিতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বাদীর পরিবার।

সোমবার (২১/০৭) বাদী আরিফুল ইসলাম সাংবাদিকদের সামনে আসামীদের মৃত্যুর হুমকির বিষয়টি তুলে ধরে বলেন,মামলার প্রধান আসামি বায়েজিদ মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে, মামলা না তুললে মৃত্যুর ভয় দেখাচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। মামলার প্রধান আসমিসহ অন্যান্য আসামিরা এখনো অধরা। আরিফুল আরো বলেন, গত ১৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী মাজিস্ট্রেট আদালতে আরেকটি ফৌজদারি কার্যবিধি নং- ১০৭/১১৪/১১৭(গ) এর ধারায় আরেকটি মামলা করেছি। কিন্তু এতদিন অতিবাহিত হলেও আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সূত্র জানায়, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৬ জুন রফিকুল ইসলামের সঙ্গে তার ভাই দুধন মিয়ার জমির মাটি কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি চলছিল। মাটি কাটার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ (২২) হাতে দা নিয়ে হঠাৎ চাচার ওপর হামলা চালায়। ধারালো দা’য়ের কোপে রফিকুলের বাঁ হাতের কব্জি কেটে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই হামলার পর ২৭ জুন রফিকুল ইসলামের ছেলে মো. আরিফুল ইসলাম বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

চাচা রফিকুল ইসলাম বলেন,”আমাকে হত্যা করতে চেয়ে ছিল। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। কিন্তু এখন আমার হাত নেই, আমি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারব না। আমি কেবল ন্যায় বিচার চাই”।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম বলেন-“আমরা মামলাটি গুরুত্ব সহকারে দেখছি। আসামিদের গ্রেপ্তারের জন্য র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সূত্রে তৎপরতা অব্যাহত আছে ও সংশ্লিষ্ট ইউনিট গুলোকে ও অবহিত করা হয়েছে”।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:২১   ২৮৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ