ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ভাসছিলো শিশুর মরদেহ

কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ভাসছিলো শিশুর মরদেহ


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫


কলমাকান্দায় উদ্বাখালী নদীতে ভাসছিলো শিশুর মরদেহ

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় উদ্বাখালী নদীতে ডুবে মো. আলী আসাদ (৩), নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেন (৩৫) ও আম্বিয়া খাতুন (২৮) দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটিকে কোথাও না পেয়ে মা আম্বিয়া খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চারপাশে তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পূর্ব পাশে উদ্বাখালী নদীর ঘাটে শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়।

তাৎক্ষণিকভাবে শিশুটির চাচাতো ভাই ইউসুফ আলী পানিতে নেমে শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:০৫   ২৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ