ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ


অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না: আলী রীয়াজ

ঢাকা: একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করা যাবে না-এমন অবস্থান নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১৭তম দিনের সংলাপে এ সিদ্ধান্ত জানায় কমিশন।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এই প্রস্তাবের পক্ষে মত দিলেও কিছু দল ভিন্নমত প্রকাশ করেছে। এসব দল চাইলে জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আকারে তাদের আপত্তি অন্তর্ভুক্ত করতে পারবে।

আলোচনার সূচনায় আলী রীয়াজ জানান, দীর্ঘ আলোচনার পর অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে-এক ব্যক্তি একইসঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকলে সাংবিধানিক ভারসাম্যে বিঘ্ন ঘটে। তবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো এই বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছে। তাদের মতে, একই ব্যক্তি একাধিক পদে থাকলে কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হয় না।

অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশিরভাগ দলই প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করার পক্ষে মত দিয়েছে।

এই প্রেক্ষিতে আলী রীয়াজ বলেন, যারা আপত্তি জানাতে চান, তারা জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন। আমাদের পক্ষ থেকে তাদের প্রতি অনুরোধ থাকবে-চাইলে আপনারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।

তিনি আরও বলেন, অতীতেও জাতীয় ঐকমত্যের প্রক্রিয়ায় নোট অব ডিসেন্ট যুক্ত করার নজির রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও তা অনুমোদনযোগ্য।

মঙ্গলবারের আলোচনায় আলোচ্যসূচির মধ্যে ছিল-প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ; তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বিভিন্ন দলের প্রস্তাবের আলোকে সমন্বিত খসড়া প্রস্তাব চূড়ান্তকরণ; নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন (পিএসসি), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধানের ওপর আলোচনা।

দিনের আলোচনার শুরুতে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন।

এস/ বি

বাংলাদেশ সময়: ১৩:৩৮:০৬   ২২৬ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ