ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় কোস্টগার্ডের টহল দলের ওপর হামলা, অবৈধ জাল’সহ ৩৩জেলে আটক

হাতিয়ায় কোস্টগার্ডের টহল দলের ওপর হামলা, অবৈধ জাল’সহ ৩৩জেলে আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫


হাতিয়ায় কোস্টগার্ডের টহল দলের ওপর হামলা, অবৈধ জাল’সহ ৩৩জেলে আটক

নোয়াখালী: হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্টগার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এসময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল’সহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি দল মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ২টি ফিশিং বোট আটক করে ১০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল’সহ ৩৩ জেলেকে আটক করে। এসময় অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিকভাবে কোস্টগার্ডের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের ১জন সদস্য ও ১ জন মাঝি আহত হয়। পরে কোস্টগার্ডে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রাতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আটককৃত জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৫৯:১৭   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ