ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বেপরোয়া পিকআপের চাপায় বৃদ্ধার মৃত্যু,আহত ২

বেপরোয়া পিকআপের চাপায় বৃদ্ধার মৃত্যু,আহত ২


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই ২০২৫


বেপরোয়া পিকআপের চাপায় বৃদ্ধার মৃত্যু,আহত ২

নেত্রকোণা: কলমাকান্দা উপজেলার কালিহালা (পূর্ব পাড়া) এলাকায় বেপরোয়া পিকআপ ভ্যানের চাপায় মোছাম্মৎ অরবুলা আক্তার (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদরের কালিহালা হতে বিশরপাশা অভিমুখী পাকা রাস্তার পাশে কয়েকজন বসে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ন ১২-৬৮৯৫ নম্বরের একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। এতে তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন—সালাম মিয়া ও নূরেজা বেগম।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন , দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটিসহ গাড়ির চালক রাব্বীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৬:২২   ১৪৭ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ