ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় সাগরে ভাসতে থাকা ১৪ জেলে সহ মাছধরা ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড

হাতিয়ায় সাগরে ভাসতে থাকা ১৪ জেলে সহ মাছধরা ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


হাতিয়ায় সাগরে ভাসতে থাকা ১৪ জেলে সহ মাছধরা ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড

নোয়াখালী:
হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ১৪ জেলেসহ একটি মাছধরা ট্রলারকে উদ্ধার করেছে কোষ্টগার্ড। বৃহস্পতিবার রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোষ্টগার্ড জানায়, এফবি জামিলা নামে ট্রলারটি ১৯ জুলাই চট্টগ্রামের ফিসারী ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে গতকাল তারা নেটওয়ার্ক পেয়ে ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা চাই। পরে ৯৯৯ থেকে নির্দেশ পেয়ে হাতিয়া কোষ্টগার্ড অনেক খোঁজাখুঁজি করে ট্রলারটিকে হাতিয়ার পূর্বে গাংগুরিয়ার চরের কাছ থেকে উদ্ধার করে। ট্রলারে থাকা ১৪ মাঝি মাল্লার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রলারটি টেনে এনে হাতিয়ার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।
এই বিষয়ে কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম উল বলেন, উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে থাকা জেলেদের সহযোগিতা করতে কোষ্টগার্ড সবসময় প্রস্তুত থাকে। এছাড়া যেকোনো ধরনের অপরাধ দমনে এই বাহিনীর সদস্যরা সবসময় অভিযান পরিচালনা করে থাকে। যা অব্যাহত থাকবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০১   ৩১৯ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ