ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » শিক্ষক পরিবারে ডাকাতির হানা, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

শিক্ষক পরিবারে ডাকাতির হানা, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


শিক্ষক পরিবারে ডাকাতির হানা, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

খুলনা: পাইকগাছায় গভীর রাতে এক শিক্ষক পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছে সংঘবদ্ধ একটি চক্র। থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরের শিববাটী ব্রিজসংলগ্ন এলাকায় শনিবার (২৭ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গৃহকর্তা জানান, রাত আনুমানিক ২টার দিকে ৩–৪ জন ডাকাত রড ও আগ্নেয়াস্ত্রসহ তার বাড়িতে হানা দেয়। তারা প্রথমে রান্নাঘরের জানালা দিয়ে রড ঢুকিয়ে ঘরের ছিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। এরপর তারা শিক্ষক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং ঘরে থাকা আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতদের হাতে পিস্তল, রড ও দেশীয় অস্ত্র ছিল। ঘটনাটি খুবই ভয়াবহ ছিল এবং পরিবারের সদস্যরা এখনো আতঙ্কে রয়েছেন। ইতোমধ্যে তিনি পাইকগাছা থানায় অভিযোগ করেছেন বলে জানান।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি, তবে তা পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩১:১৪   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ