ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: ফখরুল

চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: ফখরুল


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই ২০২৫


চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: ফখরুল

চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার ‘গ্রাফিতি অঙ্কন’ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন। শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব রংতুলি নিয়ে ক্যানভাসে গ্রাফিতি আঁকার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, আজকে আমাদের সামনে জুলাই-আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। সবার আগে বাংলাদেশ। এটার অর্থ আমরা কারও কাছে মাথা নত করব না।

মির্জা ফখরুল বলেন, যদি সত্যিকার অর্থে এই দেশকে পরিবর্তন করতে চান তাহলে তাকে (জনসাধারণকে) জিজ্ঞাসা করতে হবে, তারা কী চায়? ভ্যানচালক কী চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে? ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে? আজকে এই কথাগুলো বলছি এজন্য যে, এর প্রয়োজন এসে গেছে।

তিনি বলেন, যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন পরোক্ষভাবে– আমরা আপস করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি, আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনুষ্ঠানে বক্তব্য দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৪৩   ৩২৮ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ