ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে তারুন্যের উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা

লালমোহনে তারুন্যের উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


লালমোহনে তারুন্যের উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা

ভোলা: এসো বাংলাদেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে ভোলার লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের হলরুমে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক গান, নাতে রাসূল এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিলো- কেবল সুস্থ বিনোদনই পারে মাদকমুক্ত সমাজ গড়তে।

ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোকাম্মেল হকের সঞ্চলনায়, লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ফরাজগঞ্জ ইউনিয়নের প্রশাসক আহসানুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , তারুণ্যের জোয়ারকে বাঁধা গ্রস্ত না করে একে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। এজন্য সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি বর্গকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে ইউনিয়ন ভিত্তিক অংশগ্রহণকৃত শিক্ষকদের মধ্যে ডেমো ক্লাস উপস্থাপন করেন শিক্ষকগণ। ডেমো ক্লাসে শিক্ষকগণ শিক্ষাদান পদ্ধতির একটি নির্দিষ্ট বিষয়ে পাঠদান উপস্থাপন করেন এবং তার শিক্ষণ দক্ষতা, বিষয়বস্তু জ্ঞান, এবং শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষমতা প্রদর্শন করেন। ডেমো ক্লাসে যে শিক্ষক সবচেয়ে ভালো করেছেন তাঁকে পুরস্কৃত করা হয়। যা ছিল প্রশংসনীয়। প্রত্যেক ইভেন্টের একজনকে পুরষ্কার প্রদান করা হয়।

ফরাজগঞ্জ ইউনিয়নে যারা পুরষ্কৃত হয়েছেন তারা হলেন, নাতে রাসূলে মুসলিমিয়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণির শিক্ষার্থী মোঃ আল আমিন, রচনা প্রতিযোগিতায় সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা বেগম এবং শিক্ষকদের ডেমো ক্লাসে হোসেনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩৮   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ