ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খুলনা: জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআর এফ)এর উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই) খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়নের অসচ্ছল রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজীর সার্বিক সহযোগিতায় এবং খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিচালনায় এলাকার পাঁচ শতাধিক রোগী এই সুবিধা গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, পাইকগাছা ও কয়রা উপজেলার অসচ্ছল রোগীদের পাশে থেকে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে জেডআরএফ। তিনি আরো বলেন,উন্নত কর্মঠ জনগোষ্ঠী চাইলে অবশ্যই সবার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা যার যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই ধরনের সেবামূলক কাজ এগিয়ে নেওয়া সম্ভব।

মেডিকেল ক্যাম্প সুষ্ঠু ভাবে আয়োজনে সহায়তা করার জন্য তিনি হরিঢালি কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিনকে ধন্যবাদ জানান।মেডিকেল ক্যাম্প সফল করার জন্য স্থানীয় বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বিল্লাল হোসেন, শেখ জাকির হোসেন, দেব ভদ্র ,নাজমুল হোসেন,শেখ আলতাব হোসেন, মীর আহছাবুর রহমান, শেখ ইকরাম হোসেন, হারুন সরদার,আবু সাঈদ, ইকরাম,মিনারুল, ছাত্র নেতা রাশেদুজ্জামান, নাফিস, যুবনেতা নাফিস ইসলাম কাগজী,আবু রায়হান তৌকির, বদরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান।

চিকিৎসকদের মধ্য আমিনুর ইসলাম, ডাক্তার সাজ্জাদ, ডাক্তার আলামিন, ডাক্তার মেরাজ,ডাক্তার বাঁধনকে তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১০:১০   ২০৫ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ