ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরের ৪০ কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান

সুজানগরের ৪০ কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


সুজানগরের ৪০ কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান

পাবনা: সুজানগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিমের(এসইডিপি) এর আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এসএসসি ( ভোকেশনাল), দাখিল, এইচএসসি, এইসএসসি ( বিএমটি) এবং আলীম পরীক্ষায় সুজানগর উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার(২৯ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক । অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস, বোনকোলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান খান, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, চিনাখড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, কৃতি শিক্ষার্থীদের মধ্যে আশরাফুল আবেদীন ও তানজিলা প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৪ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর আগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়েছে

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৭   ২৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ