ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত শামসুল আলম আটক

দুমকিতে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত শামসুল আলম আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


দুমকিতে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত শামসুল আলম আটক

পটুয়াখালী: ডাকাতির প্রস্ততিকালে শামসুল আলম (৫০) নামে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শামসুল আলম পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের ১নম্বর ওয়ার্ডের প্রয়াত আমজেদ চৌকিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২৯ জুলাই (মঙ্গলবার) ভোররাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক আকনের বাড়ির সামনে কাঁচা রাস্তা উপর থেকে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় শামসুল আলমকে একটি প্লাস্টিকের ব্যাগসহ গ্রেপ্তার করা হয়েছে । এসময় ডাকাত চক্রের অন্য ৭/৮ জন সদস্য পালিয়ে যায়।

গ্রেফতারকৃত শামসুল আলমের ব্যাগ তল্লাশি করে একটি স্ক্র ড্রাইভার ও একটি ধারালো বাংলা দা জব্দ করা হয়েছে । গ্রেপ্তার শামসুল আলমকে জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশ ।
এব্যাপারে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, এস‌আই মোজাম্মেল বাদী হয়ে ২ জনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত শামসুল আলমের বিরুদ্ধে পটুয়াখালী জেলার মহিপুর থানায় ২টি, কলাপাড়ায় ২টি এবং বরগুনা জেলার তালতলী থানায় ৫টি মামলা রয়েছে। সে এজাহারভুক্ত ও পলাতক আসামি।

এন/ এন

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৫   ২২৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ